ঢাকাWednesday , 4 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট

Kobita afroz
March 4, 2026 1:36 pm
Link Copied!

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি, ঈদগাও উপজেলার ঈদগাও ইউনিয়নে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের চেহরি শেষ করে নামাজের অপেক্ষা করছিলেন, এসময় ঠিক আজানের আগ মুহুর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ ৬ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল লোট করে নিয়ে গেছে। এ ঘটনায় সর্ব শান্ত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে স্থানীয় জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে আমরা শিঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।