ঢাকাশনিবার , 17 জানুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা

Kobita afroz
জানুয়ারি 17, 2026 7:49 অপরাহ্ন
Link Copied!

মোহাম্মদপুর প্রেসক্লাবের নবগঠিত ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টা ২৫ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ (তুষার), সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মুন্না, দফতর সম্পাদক তানভীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম স্বাধীন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান হোসেন শান্তসহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ (তুষার) বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি।”

সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস বলেন, “ইতিহাস ও নেতৃত্বকে সম্মান জানানো সাংবাদিক সমাজের নৈতিক দায়িত্ব। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মোহাম্মদপুর প্রেসক্লাব সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে।”

নেতৃবৃন্দ আরও জানান, নবগঠিত ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্রিয়ভাবে কাজ করবে।