ঢাকাFriday , 23 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই, ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Kobita afroz
January 23, 2026 8:42 pm
Link Copied!

জগন্নাথপুরের কলকলিয়া বাজারস্থ এ সাদেক রনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, সুনামগঞ্জ- ৩ আসনের বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ও যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশ সমন্বয়ক মোঃ আলীনুর রশীদ।

২২ শে জানুয়ারী দিবাগত রাত প্রায় সাড়ে দশ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ এ সাদেক রনি মার্কেটে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের লোকজন এগিয়ে এসে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে এই মার্কেটের মিটু চটপটি হাউস এন্ড হাসভাত রেস্টুরেন্ট, মাহিয়া ডেকোরেটার্স, তুবা ট্রেডার্স এর সিমেন্টের গুদাম ও একটি টি স্টল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ সাদেক রনি মার্কেটের পরিচালক ও এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জামাল হোসাইন জানিয়েছেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ২৩ শে জানুয়ারী রোজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, সুনামগঞ্জ- ৩ আসনের বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ও যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশ সমন্বয়ক মোঃ আলীনুর রশীদ।