ঢাকারবিবার , 4 জানুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিয়া গবেষণা পরিষদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত

Kobita afroz
জানুয়ারি 4, 2026 6:45 অপরাহ্ন
Link Copied!

শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে অদ্য ৩ জানুয়ারি সকাল ১১ টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করা হয়।

লন্ডন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ কবর জিয়ারতে অংশ নেন। এ সময় তারা কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, অধ্যাপক মো: জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম গাউস আজিম ভূঁইয়া,ঢাকা মহানগর নেতা এড.মো:দেলোয়ার হোসেন, অধ্যাপক ড.ইকবাল হোসেন, মাসুদ রানা নান্টু,মো: কবিরুল ইসলাম, মো: আবির হোসেনসহ জিয়া গবেষণা পরিষদ, জাতীয়তাবাদী মতস্যজীবি দল, যুবদল ও ছাএদলের বিপুল সংখ্যক নেতা ও কর্মীবৃন্দ।।#
জাকির হোসেন হাওলাদার।