ঢাকাFriday , 3 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১

Kobita afroz
April 3, 2026 5:38 pm
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণজীবনপুর এলাকায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে মাংস বিক্রির কার্যক্রম চলছিল। মঙ্গলবার রাতে কয়েকজন সচেতন এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি নজরদারিতে রাখেন। একপর্যায়ে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রমাণ পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়। পরে এলাকাবাসী পুলিশের কাছে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায়,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে,এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।