ঢাকাSaturday , 21 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়

Kobita afroz
March 21, 2026 10:22 am
Link Copied!

নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছে আমেরিকান ঢাকা দূতাবাস। বুধবার (১৮ মার্চ) ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।খবর আইবিএননিউজ।

বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসায় মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রে গি‌য়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা জা‌নানো হয়েছে।

ভিসা সংক্রান্ত ওই বার্তায় জা‌নি‌য়ে‌ছে, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়।

যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এ ছাড়া, পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।