ঢাকাMonday , 12 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা

Kobita afroz
January 12, 2026 7:30 pm
Link Copied!

নাগেশ্বরী উপজেলায় বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় ভিতরবন্দ বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ভিতরবন্দ বণিক সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দুলাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভিতরবন্দ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান, সমাজ সেবক মোজাফফর রহমান বিএসসি।

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বিজয় রানী, রাশেদুল হকসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।