ঢাকাThursday , 19 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Kobita afroz
March 19, 2026 10:16 pm
Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে ৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ যুব সংঘ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান এবং জামায়াত নেতা ফরহাদ হোসেন, সাংবাদিক আবু নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভাপতির মামুনুর রশিদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, সমাজের বিত্তবানরা এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নিক।
তিনি জানান, সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়।