মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এম.এ হারেছের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এম.এ হারেছ মদন উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
শেষে মরহুম এম.এ হারেছের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন।

