ঢাকাবুধবার , 31 ডিসেম্বর 2025
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতির পদত্যাগ

Kobita afroz
ডিসেম্বর 31, 2025 11:04 পূর্বাহ্ন
Link Copied!

রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নবগঠিত কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবসায়ী আলমগীর। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।

আলমগীর রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী মুসলিমপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘এস আলম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
​ প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ যুবলীগের দলীয় প্যাডে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আলমগীরকে সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও তিনি এ বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না বলে দাবি করেছেন।

কমিটি ঘোষণার পরদিন অর্থাৎ ২ আগস্ট তিনি বিষয়টি জানতে পারেন।পদত্যাগ প্রসঙ্গে আলমগীর জানান, কমিটি ঘোষণার পরপরই দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সময় তাৎক্ষণিকভাবে পদত্যাগ করার সুযোগ ছিল না। বর্তমান প্রেক্ষাপট ও ব্যক্তিগত কারণ বিবেচনা করে তিনি স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় দলীয় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

​এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এখন থেকে উক্ত সংগঠনের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে তার সংশ্লিষ্টতা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।