ঢাকাSaturday , 7 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জের ক্ষিরতলা আশ্রয়ণ প্রকল্পে একজনের রহস্যজনক মৃত্যু

Kobita afroz
March 7, 2026 8:55 pm
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত এক জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
৭ মার্চ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব দীঘি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান (৬৫) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে প্রতাব দীঘি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আব্দুল হান্নানের সঙ্গে তাঁর স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ (অশান্তি) চলছিল। আর্থিক অনটনের কারণে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানান।

শনিবার দুপুরে তাঁদের ঘর থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে রায়গঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।