কমলগঞ্জ প্রতিনিধি: ০৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১০টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এর সঙ্গে একসূত্র সামাজিক সংগঠন, হরিশ্বরন-গোবিন্দপুর-কমলগঞ্জ এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি মুন্সিবাজারে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে গৃহীত মানবিক উদ্যোগের জন্য সংগঠনকে ভূয়সী প্রশংসা জানান।
চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, এই মহতি কার্যক্রমে তিনি সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করবেন।
একসূত্র সামাজিক সংগঠন চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা, উৎসাহব্যঞ্জক আশ্বাস ও শুভকামনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025