হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমেদ এর সমর্থনে কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সুনামগঞ্জ -৩ আসনের সর্বত্র গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে সর্বস্তরের জনসাধারণের দোয়া -ভালবাসা নেওয়ার পাশা-পাশি ভোট প্রার্থনা করছেন।
এমনকি দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় অভিরাম মোহাম্মদ কয়ছর আহমেদ এর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে ও উঠান বৈঠক করে সর্বস্তরের জনসাধারণের কাছে মোহাম্মদ কয়ছর আহমেদ এর সালাম-আদাব পৌঁছে দেওয়ার পাশা-পাশি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিগত ৫ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু’র পরিচালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মোঃ রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, জামাল উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, শামসুজ্জামান জামান, এমদাদুল হক স্বপন, স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্পেনের কাতালোনিয়া বিএনপির সদস্য আলী আসকর, যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু ।
আরো বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, কলকলিয়া ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক ও সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আলী আকবর, যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির,আব্দুল মান্নান, মনির উদ্দিন, মাছুম আলম কোরেশি, মোজাফফর আলী লিটন, মিটন মিয়া ,কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের, উকিল আলী, নুরুজ্জামান, মিজানুর, নূরুল হক, আখলাকুল আম্বিয়া জিতু, আনোয়ারুল হক, খায়রুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শেরন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহেল আহমদ , সহ-সভাপতি সালেহ আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুনেদ আলম , জুনেদ আলম কোরেশি কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহসভাপতি এমদাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম প্রমূখ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক লোকজন।

