ঢাকাSaturday , 28 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Kobita afroz
February 28, 2026 11:30 pm
Link Copied!

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং নানা স্লোগানে মুখরিত করে তোলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, এনসিপির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।

সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। দলটি দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বদ্ধপরিকর।

তারা আরও বলেন, ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম দিন দিন শক্তিশালী হচ্ছে। সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই দলের এগিয়ে যাওয়ার মূল শক্তি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, এনসিপির জেলা সদস্য নুরুন্নবী মিয়া, উপজেলা ১নং যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস, যুগ্ম সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দীন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, এনসিপি কচাকাটা থানা সমন্বয়কারী গোলাপ উদ্দিন, হাসানাবাদ ইউনিয়ন এনসিপি নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন মুকুল, জাতীয় ছাত্রশক্তির উপজেলা সভাপতি আহসান হাবিব লিংকন, আহত জুলাই যোদ্ধা সভাপতি মফিজুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি উপজেলা সদস্য নাহিদ হাসান প্রিন্স।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।