ঢাকাWednesday , 25 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

Kobita afroz
March 25, 2026 10:33 pm
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে আসা ড্রেজার মেশিনবাহী একটি নাম্বারবিহীন নছিমনের সঙ্গে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় নছিমনে থাকা আরও দুইজন হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনাকবলিত নছিমনটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।