ঢাকাThursday , 26 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Kobita afroz
March 26, 2026 12:54 pm
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার বিএম গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।
কুমিরা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা আহসান আলী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট কাজ করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের অন্তত দুটি বগি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। হঠাৎ করেই একটি বগিতে আগুন দেখা দিলে দ্রুত তা পাশের বগিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।