ঢাকাSunday , 15 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

Kobita afroz
March 15, 2026 5:08 pm
Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী মন্ডল(৬০) মৃত মূলতান (মুলা) মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ মন্ডল(৩০) তার বাবা আক্কাস আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠে বাড়িতে থাকা বাঁশের খুঁটি দিয়ে আক্কাস আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এসময় তাকে বাঁচাতে স্ত্রী ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে গুরুতর আহত করে।

পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করে এবং তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের যেহেতু সবাই আহত তাই পড়ে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।