ঢাকাSunday , 1 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬

Kobita afroz
March 1, 2026 6:19 pm
Link Copied!

ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-২০২৫/২৬! রাজধানীর ক্যান্টনমেন্ট সেনা মালঞ্চ অডিটোরিয়াম মিলনায়তনে ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। একই সাথে কাস্টমস এজেন্টদের নিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান।

আয়োজিত অনুষ্ঠানটি ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১.০০ ঘটিকায় শুরু হয়ে ইফতারের আগ মুহুর্ত পর্যন্ত প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সেই সাথে সর্বজন শ্রদ্ধেয় উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ চট্টগ্রাম বন্দর, বেনাপোল স্থল বন্দর,মোংলা বন্দর থেকে আগত ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ আলোচনায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে ঐক্যবদ্ধভাবে ঢাকা কাস্টমস এজেন্ট নেতৃবৃন্দদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর বিপুল সংখ্যক সদস্য বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে দোয়া মাহফিল ও ইফতার আয়োজনে অংশ গ্রহণ করেন।

আগত বক্তারা তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করে বিগত বছরগুলোতে ব্যর্থতা ও সফলতার কথাও উল্লেখ করেন। সেই সাথে এসোসিয়েশনের ফান্ডে জমাকৃত অর্থের যথাযথ ব্যবহারের দিক নির্দেশনা নিয়েও কথা বলেন। রমনার নিউ বেইলি রোডের সংগঠনের কর্পোরেট অফিস ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গাতে এসোসিয়েশন অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন। পাশাপাশি সংগঠন কর্তৃক ক্রয়কৃত সম্পত্তির উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

আলোচনায় ২০২৫ সালের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অডিট রিপোর্ট, আর্থিক প্রবৃদ্ধির হার এবং ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট সদস্যদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৭ সময় কালের সম্ভাব্য আয়-ব্যয়ের খসড়াও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন
দেশের রাজস্ব আহরণ ও বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় কাস্টমস এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা দক্ষতা ও প্রযুক্তি নির্ভর কার্যক্রমের মাধ্যমে ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন জাতীয় অর্থনীতিতে আরও ইতিবাচক অবদান রাখতে চায়।

সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম তার বার্ষিক প্রতিবেদনে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, সদস্য সেবার মান উন্নয়নে যুক্তিক আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম এবং নীতিগত সংস্কার উদ্যোগ তুলে ধরেন।তিনি আরো বলেন সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করছি।

অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম-২০২৫ সালের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন এবং আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা ব্যাখ্যা করেন। সভায় সদস্যদের মতামত গ্রহণের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়নমূলক সিদ্ধান্ত গৃহীত হয়, যা সংগঠনের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও আধুনিকায়নে সহায়ক হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম স্বপন সভা সঞ্চালনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বাণিজ্য খাতের স্থিতিশীলতা কামনায় দোয়া মাহফিল ও সদস্যদের মাঝে ইফতার আয়োজন করা হয়।