দিনাজপুরের বিরামপুরে উপজেলা ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচি হিসেবে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বিরামপুর উপজেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025