ঢাকাMonday , 2 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালার কবাখালীতে নির্বাচনী সভায় বিএনপিতে যোগ দিলেন ২২ আওয়ামী লীগ নেতাকর্মী

Kobita afroz
February 2, 2026 8:17 pm
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা যুবদলের উদ্যোগে যোগদান ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো. মাহবুব আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন ও আব্দুল মান্নান।
এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভার আগে জেলা যুবদলের নেতাকর্মীরা হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক ও প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক, জেলা যুবদল খাগড়াছড়ি ও আহ্বায়ক, দীঘিনালা উপজেলা যুবদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনির আহমেদ (মনু), যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল দীঘিনালা।