‘গণতন্ত্রের মা’, সাহস ও সংগ্রামের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশ এক অবিস্মরণীয় রাজনৈতিক নেত্রীকে হারালো বলে মন্তব্য করেছে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামরত এই নেত্রীর মৃত্যুতে দেশের জনগণ, বিএনপির নেতাকর্মী এবং গণতন্ত্রকামী মানুষ গভীরভাবে শোকাহত। বিএনপি তাঁর রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। পাশাপাশি সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক দলসমূহকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়।
এ উপলক্ষে বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—
দেশনায়ক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী দলীয় শোক পালন
৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন
কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন
দলের সকল স্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ
দলীয় কার্যালয়গুলোতে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা পর্যায়ে শোক বই খোলা
মরহুমার নামাজে জানাজা ও দাফন পরবর্তী সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025