নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।
আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রাম। অপর দিকে খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫০) সোমবার দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যায়। তিনি একই গ্রামের নেকবর খার ছেলে,
আর দুপুর ৩ টার দিকে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে সিরাজগঞ্জ সদর থেকেধান কাটতে আসা শুভ মন্ডল নামে আরও ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিগীর চর এলাকার অফিকুল মন্ডলের ছেলে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম এ প্রতিনিধিকে জানান,
মৃতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025