ঢাকাWednesday , 4 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড

Kobita afroz
February 4, 2026 5:49 pm
Link Copied!

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে মঙ্গলবার মাগুড়া গ্রামে বকার বিলে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এই অভিযানে ফসলি জমির মাটি বিক্রি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ চারজন কে অর্থদন্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২) ও মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুড়া গ্রামের পূর্বপাড়ার মো. আসাদুজ্জামানের ছেলে মো.নাইমুল ইসলাম সুজন (২৪) এবং দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) পুঁইবিল গ্রামের মো. সুলতান খানের ছেলে।তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন মাগুড়া গ্রামের বকার বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে দেধারছে বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে চার জন কে গ্রেফতার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলপাশার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সুজন খানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অন্যদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মোস্তাফিজুর রহমান চার জন কে অর্থদন্ড ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ফসলি জমি রক্ষায় এ অভিযান অবশ্যই অব্যাহত থাকবে।