ঢাকাWednesday , 18 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ জন

Kobita afroz
February 18, 2026 5:16 pm
Link Copied!

পাবনার আটঘরিয়ার টেবুনিয়া-চাটমোহর সড়কে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কায় কাইয়ুম হোসেন(২২) নামক ড্রাইভার নিহত হয়েছেন। হেলপার গুরুত্বর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।

নিহত ড্রাইভার কাইয়ুম হোসেন চাটমোহর উপজেলার রেল বাজার জগতলা গ্রামের মানিক হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার(১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ছয়টার সময় আটঘরিয়া উপজেলা প্রধান গেট ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদীর্শরা জানান, রাতে ঢাকা থেকে মালবোঝাই চট্র-মেট্রো-ড ১১-৩৪৩৩ একটি মিনি ট্রাক পাবনা বিসিকে যাচ্ছিলেন। এসময় টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও উপজেলা প্রধান গেটের সামনে পৌঁছা মাত্রই ট্রাকের সামনের চাকা পামচার হয়ে গেলে ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে কড়ই গাছের সাথে সজোড়ে ধাক্কা খায়।

এতে ট্রাক ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ভিতরে আটকে গেলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল নয টার সময় সে মারা যায়। আহত হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জানান, দূর্ঘনাটা খুবই মর্মান্তিক। গাছের সাথে ট্রাক ধাক্কা লেগে সামনের অংশ ভেঙে গেছে। ড্রাইভার মারা গেছে।