ঢাকাThursday , 5 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি প্রার্থীর প্রচারণায় প্রকাশ্যে আসা আওয়ালীগ নেতাদের গ্রেফতারের দাবীতে স্মারক লিপি ও থানা ঘেরাও কর্মসূচি

Kobita afroz
February 5, 2026 11:22 am
Link Copied!

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে আসেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তাদের গ্রেফতারের দাবী ও আইনশৃঙ্খলা বাহিনীর নি ষ্ক্রি য়তার প্রতিবাদে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। বুধবার রাত ৮টার দিকে শিবচর থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার ব্যক্ত করেন দীর্ঘদিন পলা তক থাকা কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোটও প্রার্থনা করেন।
একাধিক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে পরে কার্যক্রম নি ষি দ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আগমন ও আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন
শিবচরের জুলাই যোদ্ধারা।

পরে তারা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে থানায় সামনে বিক্ষো ভের ডাক দেন। এ সময় ব্যানার ফ্যাস্টুন হাতে নিয়ে অর্ধশত জুলাই চেতনাধীরা যোদ্ধারা থানায় সামনে বি ক্ষো ভ শুরু করেন। পরে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এ ছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা নেতাদের গ্রেফতার না করা হলে ৫ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করার ডাক দেওয়া হয়।

জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মিশন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘন্টা সময় আমরা ওসিকে দিয়েছি। এর মধ্যে যদি প্রকাশ্যে আসা আওয়ামী দোস রদের গ্রেফতার করা না হয় তাহলে ৫ হাজার লোক নিয়ে আমরা থানা ঘেরাও করবো। এটাই আমাদের কর্মসূচি।

আমরা প্রশাসনের কাছে জবাব চাই। দীর্ঘ ১৭ বছর যারা স্বৈ রা চার ছিলেন তারা কিভাবে প্রকাশে এসে রাজনীতি করে? এটা কোন ভাবেই শিবচরের জনগণ মেনে নিবে না।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষো ভকারী নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করে আশ্বস্ত করেছি, যারা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’