মাদারীপুরের শিবচর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত ও বিশেষ অভিযান (চেকপোস্ট) চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত চেকপোস্টের মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রায় ২৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু যানবাহনকে মোটা অংকের জরিমানা এবং কয়েকটিকে আটক করা হয়েছে।
বিগত কয় একদিন ধোরে সড়ক নিরাপত্তার পাশাপাশি ও মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।এএসপি সালাহ উদ্দিন কাদেরের সরাসরি নির্দেশনায় গতকাল রাতে পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
অভিযান প্রসঙ্গে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সালাহ উদ্দিন কাদের বলেন,শিবচর থানা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ করে মাদক এবং সড়ক শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপসট করছি না। চেকপোস্টের মাধ্যমে আমরা যেমন যানবাহনের সঠিকতা যাচাই করছি, তেমনি সন্দেহভাজনদের তল্লাশির মাধ্যমে মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হচ্ছে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025