ঢাকাSaturday , 14 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশী মদ সহ আটক ১

Kobita afroz
March 14, 2026 4:08 pm
Link Copied!

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি আটক। শুক্রবার ১৩ মার্চ ২০২৬ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্ত পিতা পিতর পাড়ই ঠিকানা দক্ষিণ কাইনমারি চিলা বাজার মোংলা, বাগেরহাট ‎কে আটক করা হয়।

‎জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।