ঢাকাThursday , 26 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের কারাদণ্ড

Kobita afroz
February 26, 2026 10:10 am
Link Copied!

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৩টা ২০ মিনিটের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার উদ্যোগে মোহনগঞ্জ থানাধীন মৎস্য ভবনের পিছনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং সংরক্ষণের দায়ে নিম্নোক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১। মোঃ আমিন হোসেন (২১)
পিতা: মোঃ মুসলিম উদ্দিন
গ্রাম: টেংগাপাড়া, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোণা।
উদ্ধারকৃত আলামত: ২০০ গ্রাম গাঁজা।
২। আমির হোসেন (২৬)
স্বামী: মৃত সিরাজ মিয়া
গ্রাম: দেওথান, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোণা।
উদ্ধারকৃত আলামত: ১০০ গ্রাম গাঁজা।
৩। মোঃ আসলাম মিয়া (২০)
পিতা: স্বপন মিয়া
গ্রাম: টেংগাপাড়া, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোণা।
উদ্ধারকৃত আলামত: ২০০ গ্রাম গাঁজা।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহনগঞ্জ জনাব এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন। প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।