শায়েক আহমদ,মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী-কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১২২৩)-এর সদস্য, কমলগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জ তথা পুরো আসনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি আশা প্রকাশ করেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।
তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

