যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রাজবাড়ি গ্রামে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অ'গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রী নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটিতে আ'গুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আ'গুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৫ টার দিকে এই দু'র্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে রোহিতা রাজবাড়ি গ্রামের নির্দিষ্ট স্থানে পৌঁছায়। যাত্রীরা গাড়ি থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া ও আ'গুন দেখা দেয়। চালক ও স্থানীয়রা আ'গুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এই অ'গ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, সাফায়াত আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা টিম পাঠিয়েছেন। আ'গুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025