পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণায় রাজশাহী ২ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
মিজানুর রহমান মিনুর পক্ষে কাশিয়ারডাঙ্গা থানা শাখার যুবদলের ব্যাপক গণসংযোগ প্রচারণায় চালিয়েছেন নেতা-কর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১ নং ওয়ার্ডের গোলজারবাগ,গুড়িপাড়া,রায়পাড়া,চারখোটার মোড়,
সিপাইপাড়া,কোট স্টেশনসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজপাড়া থানার সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও কাশিয়াডাঙ্গা থানা যুবদলের যুবনেতা মোঃ তানভীর আহমেদ সাদ্দামের নেতৃত্ব এলাকায় এই গণসংযোগ ও প্রচার মিছিল চালানো হয়।
গণসংযোগ ও প্রচার মিছিলটি ১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কালে ১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রাজিব হোসেনসহ ওয়ার্ডে ও থানা শাখা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তানভীর আহমেদ সাদ্দাম বলেন,রাজশাহী-২ আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু একজন সৎ,যোগ্য,পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি নির্বাচিত হলে রাজশাহী মহানগর এর সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে যুবক এ নারী সমাজকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।
রাজিব হোসেন বলেন,ধানের শীষের প্রার্থী. মিজানুর রহমান মিনু একজন – জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব উন্নয়ন,শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবেন বলে তিনি বিশ্বাস করেন।দেশের গণতন্ত্র,ভোটাধিকার ও নারীর মর্যাদা রক্ষায় এই নির্বাচনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

