সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে অবৈধভাবে মজুদ করার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় জনৈক মোন্নাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অবৈধভাবে পূর্ব থেকেই মজুদ করে রেখে আসছিলো। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এক গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালেক পাটোয়ারী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা ১৫ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী ডিলার ছাড়া অন্য কারও কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত চালগুলো বর্তমানে সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025