ঢাকাWednesday , 8 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনা হ্রাস করা এবং অবৈধ যানবাহনের কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা নিরসন করে মহাসড়ক নিরাপদ রাখতে ভালুকায় মহাসড়কে নম্বরবিহীন যানের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান

Kobita afroz
April 8, 2026 7:55 pm
Link Copied!

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেড়াতে কঠোর অবস্থানে নেমেছে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ । গত শনিবার সকালে ময়মনসিংহ ভালুকা সংলগ্ন মল্লিকবাড়ি মোড়ে ব্যাপক তল্লাশি ও অভিযান চালানো হয়। অভিযানে সৌখিন ইমাম ইউনাইটেড বাসসহ দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাগজপত্র যাচাই করা হয় এ সময় নম্বরবিহীন অবস্থায় চলাচল করায় ও আইন অমান্য করায় নয়টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাইওয়ে থানা পুলিশ। এছাড়া মহাসড়কে নিষিদ্ধ অটো রিক্সা ও অবৈধ কয়েকটি যানবাহন আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান মহাসড়কে দুর্ঘটনা কমানোর লক্ষে তারা জিরো টলারেন্স নিতি গ্রহণ করেছেন। বিশেষ করে নম্বর বিহিন গাড়িগুলো অনেক ক্ষেত্রে অপরাধ ও দূর্ঘটনার উৎস হয়ে দাঁড়ায় যা সনাক্ত করা কঠিন তাই মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই ধরনের চিরুনি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।