সুনামগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ কলেজ পর্যায়ে জেলার “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ এর প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মুহাম্মদ নিয়াজ আহমেদ।১৪ ই জানুয়ারী রোজ বুধবার তাঁকে কলেজ পর্যায়ে জেলার “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এরআগে গত রোববার তিনি উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” (কলেজ) হিসেবে নির্বাচিত হন।
প্রভাষক মুহাম্মদ নিয়াজ আহমেদ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের পাঠদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভারিং কার্যক্রম ও খেলাধুলাসহ সকল বিষয়ে বিশেষ অবদান রেখে আসছেন। ইতিমধ্যে তিনি শিক্ষার্থী বান্ধব হিসেবে সকল শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি তাঁর এ সাফল্যে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীদের উৎসর্গ করে সবার নিকট দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, এরআগে গত ১১ জানুয়ারি জগন্নাথপুর উপজেলায় কলেজ পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হন প্রভাষক মুহাম্মদ নিয়াজ আহমেদ।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025