জগন্নাথপুরে বিএনপি সহ জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ।
২২ শে জানুয়ারী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভাকে সফল করার লক্ষে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ ২০ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামস্থ তাঁহার নিজ বাড়ীতে জগন্নাথপুর উপজেলা সহ ৮টি ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি নেতৃত্বাধীন জোট এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর উপজেলা শাখা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান,
জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপি সহ অত্র উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জোট এর প্রথম সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025