শায়েক আহমদ,মৌলভীবাজার:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ৬ষ্ঠ ব্যাচের জন্য ৩ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশের বিভিন্ন জেলার শিক্ষিত বেকার ও কর্মপ্রত্যাশী যুবকদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে গড়ে তোলা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আধুনিক ডিজিটাল স্কিল, অনলাইন আর্নিং, প্রফেশনাল প্রোফাইল তৈরি, ক্লায়েন্ট কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংক (https://e-laeltd.com/48-student-reg-jubo�) এর মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ ২০২৬ এবং মৌখিক পরীক্ষা ৭ মার্চ ২০২৬।
যোগ্য আবেদনকারী এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার সময়সূচি ও ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীরা নির্ধারিত সময়ে কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ফ্রিল্যান্সিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করে ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করতে সহায়ক হবে।
যোগাযোগ
01767478968
All rights reserved © 2025