ঢাকাSaturday , 17 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জনসভাকে সফল করতে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির লিফলেট বিতরণ

Kobita afroz
January 17, 2026 9:58 am
Link Copied!

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভাকে সফল করতে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও জগন্নাথপুর পৌর বিএনপির উদ্যোগে জগন্নাথপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
আগামী ২২শে জানুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এই দিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত এর মধ্য দিয়ে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রচারণা করবেন। এই জনসভাকে সফল করার লক্ষে ১৬ ই জানুয়ারী রোজ শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জগন্নাথপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, যুক্তরাজ্য যুবদল নেতা আবুল হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল ও যুবদল নেতা হোসেন আহমেদ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।