ঢাকাSunday , 15 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পছন্দের জুতা কিনতে ভিড় বাড়ছে তাজ সুজতে

Kobita afroz
March 15, 2026 7:22 pm
Link Copied!

ঈদুল ফিতর সামনে রেখে গাজীপুর অনুপম নিউ সুপার মার্কেটে তাবাসসুম সুজ জুতার দোকানের বেড়েছে ক্রেতাদের ভিড়। নতুন ডিজাইন ও নানা দামের জুতা কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এলাকার ছোট-বড় প্রায় সব জুতার দোকান। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন এখানে। ফলে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বিক্রির পরিমাণ।
গাজীপুর অনুপম নিউ সুপার মার্কেটে তাবাসসুম সুজতে বিভিন্ন ধরনের জুতার দোকান ক্রেতাদের কাছে এটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয় একটি কেনাকাটার স্থান। এখানে দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় কারখানায় তৈরি নানা ধরনের জুতা পাওয়া যায়। তাবাসসুম সুজতে বিভিন্ন প্রকার জুতা পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।

যেমন স্নিকার্স, লোফার, স্যান্ডেল, ফরমাল জুতা থেকে শুরু করে শিশুদের রঙিন জুতাও রয়েছে। ফলে এক জায়গায় বিভিন্ন ধরনের জুতা পাওয়া যাওয়ায় অনেকেই এই এলাকায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

বাজার ঘুরে দেখা যায়, দুপুরের পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দোকানগুলোতে একের পর এক ক্রেতা জুতা দেখছেন, দাম জিজ্ঞেস করছেন এবং পছন্দের জুতা কিনছেন। অনেক দোকানে একসঙ্গে কয়েকজন বিক্রেতাকে ব্যস্ত থাকতে দেখা যায়।সব মিলিয়ে ঈদকে ঘিরে গাজীপুর অনুপম নিউ সুপার মার্কেটে তাবাসসুম সুজস জুতার দোকান এখন ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে। মোঃ তাজু ইসলাম আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে এবং মৌসুমটি ভালোভাবেই কাটবে।