ঢাকাThursday , 30 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Kobita afroz
April 30, 2026 6:17 pm
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)লাবনী আক্তার তারানা, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক,জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান ও করগাঁও ইউপি চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লা প্রমুখ।

সভায় উপস্হিত বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, ইভটিজিং ও চুরি-ডাকাতি রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা করেন।