ঢাকাFriday , 1 May 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত, চালক-হেলপার আটক

Kobita afroz
May 1, 2026 12:12 pm
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের খেতে মরিচ দেখতে যান মনছের আলী।

এ সময় লালমনিরহাটগামী (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) নম্বরের একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।