ঢাকাSaturday , 24 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Kobita afroz
January 24, 2026 6:29 pm
Link Copied!

গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে ফাঁকা স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিনব কৌশলে মাদক পাচারকালে ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কাপড় ও কম্বলের গাট্টির ভেতরে লুকানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাই পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. হায়দার আলী সোহেল (২৮) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মোহাম্মদ আইনুল হকের পুত্র মো. নুরুল হক (৩৫)। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।