ঢাকাবৃহস্পতিবার , 30 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে দাদীকে কুপিয়ে হত্যা,নাতী আটক

Kobita afroz
এপ্রিল 30, 2026 10:58 পূর্বাহ্ন
Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দাদিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এক নাতি।২৯-৪-২০২৬ ইং বুধবার রাত নয়টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার (৭৮) তার নাতি জসিম উদ্দিনের (২৮) সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।স্থানীয়দের অভিযোগ,জসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিল।

জানা যায়, জসিমের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে চলে যান।পারিবারিক কিছু জমি থাকলেও মাদকাসক্ত ছেলের হাতে না দিয়ে সেগুলো ননদের কাছে হস্তান্তর করেন তিনি।এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দাদি ও নাতির মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতেও একই বিষয় নিয়ে দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম বাড়ির উঠানে থাকা দা দিয়ে আয়েশা আক্তারকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান,“ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।