ঢাকাThursday , 2 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণ! কর্মচারীকে গ্রেফতার

Kobita afroz
April 2, 2026 8:36 pm
Link Copied!

শেখ শোভন আহমেদ: গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের কর্মচারী রাকিব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পলাতক রয়েছে রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লা।

গতকাল বুধবার সকালে উপজেলার গোপালপুর কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব মোল্লা এবং ভুক্তভোগী নারী উভয়ই ‘কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায় গত ১৪ মার্চ রুম পরিষ্কার করার কথা বলে কৌশলে তাকে হোটেলের একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যান রাকিব। সেখানে হোটেলের মালিক মজনু মোল্যার সহযোগিতায় রাকিব ওই নারীকে ধর্ষণ করেন। গত ২৫ মার্চ ওই নারী হোটেল মালিক মজনু মোল্যা ও কর্মচারী রাকিব মোল্যাকে আসামি করে আদালতে মামলা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রধান আসামি হোটেল কর্মচারী রাকিব মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে মেডিকেলে পাঠানো হয়েছে।