ঢাকারবিবার , 18 অক্টোবর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান….

Real Man
অক্টোবর 18, 2026 11:45 অপরাহ্ন
Link Copied!

আসন্ন ২০২৬ সালের তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের জন্য জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম ও কেন্দ্রীয় কমিটি বিভাগীয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেছে।

এ উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি (সূত্র: জিসাফো/সভার/২০২৪-২০২৫/নোটিশ-৪০, তারিখ: ১২/১০/২০২৬ ইং) প্রকাশ করা হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতাদের তালিকা প্রকাশ করা হয়।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় নোটিশ (সূত্র: জিসাফো/সভার/২০২৪-২০২৫/নোটিশ-৪১, তারিখ: ১৫/১০/২০২৬ ইং) এ রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে ক্রমিক নং-২৪ এ মোঃ মাহফুজুর রহমানকে সভাপতি, পীরগঞ্জ উপজেলা শাখা, ঠাকুরগাঁও
এবং ক্রমিক নং-২৫ এ মোঃ রুবেল হককে সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা শাখা, ঠাকুরগাঁও হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, নব-মনোনীত সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান* বর্তমানে Jatv ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (BNJF) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি* এবং ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নোটিশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, “জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরাম ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে রংপুর বিভাগের সকল মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচনে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করা হইলো।”

দায়িত্ব পাওয়ার পর মোঃ মাহফুজুর রহমান বলেন, “আমরা শক্তি, আমরা সোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স – এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অনলাইনে ও মাঠে একযোগে কাজ করব। সত্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ।”