ঢাকাশনিবার , 17 অক্টোবর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ৬ নেতা, এগিয়ে রুহেল চৌধুরী…

Real Man
অক্টোবর 17, 2026 10:35 অপরাহ্ন
Link Copied!

ঢাকা মহানগর উত্তর যুবদলের আসন্ন নির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততাকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছে ছয় নেতার নাম।

আলোচনায় থাকা নেতারা হলেন— রুহেল চৌধুরী, মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, হিমেল হক, আমিনুল ইসলাম ও মেহেদী হাসান রুয়েল।

তাদের মধ্যে রুহেল চৌধুরীকে ঘিরে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের একটি অংশের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তাদের দাবি, বিএনপির দুর্দিনে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

সমর্থকদের প্রত্যাশা, আসন্ন কমিটিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক অবদান, রাজনৈতিক ত্যাগ, কর্মীদের প্রতি দায়বদ্ধতা এবং রাজপথের ভূমিকা গুরুত্ব পাবে। একই সঙ্গে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশাও রয়েছে তাদের।

তবে সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা ছয় নেতার মধ্যে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রাজনৈতিক মহলের আলোচনা ও নেতাকর্মীদের প্রত্যাশার দিকেই নজর থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়ন সংগঠনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আসন্ন কমিটি ঘিরে এখন আলোচনার কেন্দ্রে— কে হবেন সাধারণ সম্পাদক?