ঢাকাThursday , 15 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

Kobita afroz
January 15, 2026 6:00 pm
Link Copied!

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদ ও ভিডিএস সদস্যবৃন্দ সাথে শেয়ারিং কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কুড়িগ্রাম এপি হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম পিএনএস ওয়াশ বিপি’র আয়োজনে ও সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ভিডিএস সদস্যবৃন্দ।

প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন জানান, পাঁচগাছী, বেলগাছা, হলোখানা, কাঁঠালবাড়ি, মোগলবাসা ইউনিয়ন ও পৌরসভায় মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করবে। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।
ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গুলো হলোঃ স্ল্যাব ল্যাট্রিন স্থাপন (বেড়াসহ)-১৪২ সেট, ওয়াটার পয়েন্ট স্থাপন প্লাটফরমসহ (২০০০ লিটার ওয়াটার ট্যাংক, সাবমারসিবল পাম্প)-১ সেট, টিউবওয়েলের গোড়া মেরামত-৫৪টি, নতুন টিউবওয়েল স্থাপন-১০টি, বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন স্থাপন-২টি, বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপন-১০টি।

কর্মশালায় এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রমে সার্বিক বিষয় তুলে ধরেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় সলিডারিটি, ব্যাক, ফ্রেন্ডশিপ, আফাদসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।