ঢাকাশুক্রবার , 20 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সৌদি আরবের সঙ্গে মিল কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

Kobita afroz
মার্চ 20, 2026 3:45 অপরাহ্ন
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কয়েকটি গ্রামের মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা এলাকায় বৃষ্টির কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের উপর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন স্থানীয় ধর্মীয় শিক্ষক আমিনুল ইসলাম।

সকাল থেকেই জেলার সদর, পলাশবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ওই স্থানে জড়ো হন। প্রায় ৩০ থেকে ৪০ জন মুসল্লি, শিশু-সহ, ঈদের নামাজে জামাতে অংশ নেন।

তালুক ঘোড়াবান্দা কুমারগাড়ি গ্রামের আবুবকর সিদ্দিক ও আমিনুল ইসলাম জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করতে এখানে এসেছেন এবং প্রায় ১০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এভাবেই ঈদ পালন করছেন। একই গ্রামের শাহিন মিয়াভ বলেন, তাদের গ্রামের ১০-১২টি পরিবার নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছে।

গাইবান্ধা সদর উপজেলার হাসপাতাল বালুয়া এলাকার সেলিম জানান, তিনি ও তার পরিবারও গত ১০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। বড় দুর্গাপুর গ্রামের আব্বাস আলী বলেন, তিনি ও তার বাবাসহ পরিবারের সবাই এবারও একইভাবে ঈদ উদযাপন করেছেন, যা তারা প্রায় সাত বছর ধরে পালন করছেন।