ঢাকাWednesday , 11 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি মামলা,সম্পদ বিবরণীতে অসঙ্গতি ও পরিচয় নিয়ে বিতর্ক; ব্যাখ্যা দাবি এলাকাবাসীর

Kobita afroz
February 11, 2026 6:31 pm
Link Copied!

আসন্ন নির্বাচনে প্রার্থী ডা.আব্দুল আহাদকে ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। তার দাখিল করা হলফনামা,সম্পদ বিবরণী এবং অতীত রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ডা.আহাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি ফৌজদারী মামলায় ২৯ জুলাই ২০২৫ তারিখে অভিযোগ গঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়—চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে প্রায় ৯৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে তার মুঠোফোন
01737142694 ডা.আব্দুল আহাদ কে
01773-507227 থেকে আজ ১১ ফেব্রুয়ারী-২০২৬ ইং তারিখ ০২:০২ মিনিট সময়ে ফোন দিলে সে মোবাইল ফোন রিসিভ করেন না। এমন অবস্থায় বিকল্প পথে তার সহকারী শান্ত নামক ব্যক্তিকে মুঠোফোন দিলে সে ফোন রিসিভ করেন ও তাকে ডা.আহাদ সাহেবের অভিযোগ টি পূর্ণ ভাবে ব্যাখ্যা দিলে তিনি শুনার পর কোন প্রকার উত্তর না দিয়ে কল কেটে দেয়। অভিযোগে আরও জানা যায়,তার আয়কর রিটার্নে ৩৪,৭৪,০৭৬ টাকার সম্পত্তির তথ্য উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগকারীরা আরও বলছেন,প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়ে বেশি হতে পারে—যা যাচাইয়ের দাবি তুলেছেন তারা। ডা.আহাদ হাকিমপুর উপজেলার বাশমুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। যদিও তার পড়াশোনা ঘোড়াঘাট উপজেলায়,তিনি বর্তমানে পার্বতীপুর এলাকায় নির্বাচন করছেন—যা নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছে। আরও অভিযোগ রয়েছে যে,তিনি নিজেকে “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার” হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তবে জানা গেছে, তিনি বর্তমানে নিউরোসার্জারি বিভাগে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত। এ বিষয়ে তার পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন সমালোচকরা। অভিযোগ আছে,তিনি কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী থাকাকালে একটি ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং একাধিক রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন।অভিযোগকারীদের দাবি,এসব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। সম্প্রতি বিরামপুরে একটি নারীসংক্রান্ত ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আলোচনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এলাকাবাসীর একাংশ বলছেন,একজন জন প্রতিনিধি নির্বাচনের আগে তার হলফনামা,অতীত রেকর্ড ও আর্থিক স্বচ্ছতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।”তবে ডা.আব্দুল আহাদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হতে পারে—এমন ধারণা করছেন অনেকে। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।