ঢাকাFriday , 26 December 2025
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল

Kobita afroz
December 26, 2025 9:03 pm
Link Copied!

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে অত্র মাদ্রাসার মরহুম দাতা/ প্রতিষ্টাতা / উদ্যোগতা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে ২৬ শে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা অত্র প্রতিষ্ঠান এর হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমেদ মিনার ও সিদ্দিকুর রহমান তালুকদার এর যৌথ পরিচালনায় অত্র মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন মাদ্রাসা বোর্ড কর্তৃক স্থাপন অনুমতি পাওয়ায় এবং প্রতিষ্ঠাকালীন মরহুম দাতা,প্রতিষ্ঠাতা ও উদ্যোগতা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভবনের উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইকড়ছই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ ও হাতিয়া, নাছনি ও কাতিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আবু সাঈদ সৈয়দ এবং জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ সুহেল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সদস্য, মোঃ আব্দুল গফফার।