ঢাকাMonday , 12 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Kobita afroz
January 12, 2026 7:51 pm
Link Copied!

আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে ওয়াজ মাহফিল, হামদনাত-কেরাত প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান এর যৌথ সঞ্চালনায় আজ ১২ ই জানুয়ারী ২০২৬ ইং সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামস্থ মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে
অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা,
শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান বি বাড়ীয়া,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,
বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মহানগর সহ সভাপতি মাওলানা ডা.মস্তফা আযাদ,সুনামগন্জ জেলা সাধারন সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান, হবিবপুর আশিঘর মাদ্রাসার সাবেক মোহতামিম আব্দুল মোমিন জাহানপুরী, হাফিজ মাওলানা বুরহান উদ্দীন ও মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফিজ হেলাল আহমদ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুনামগঞ্জ -৩ আসেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়সর এম আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
আলোচনা পর্ব শেষে মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ১০ জন ছাত্রের মাথায় পাগড়ী পড়িয়ে দিয়েছেন অনুষ্ঠান এর প্রধান অতিথি ও সভাপতি এবং হামদনাত-কেরাত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহণকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।